প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত ৪২টি জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছিলেন। এই বৈঠকগুলোকে দলের সাংগঠনিক কার্যক্রম এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























