দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা করা এবং দেশে শৃঙ্খলা বজায় রাখা সরকারের প্রধান দায়িত্ব। বিরোধী দল হিসেবে জনগণের অধিকার হরণ হলে তা ধরিয়ে দেওয়া এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।
শনিবার বিকেলে রাজধানীর একটি ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন এবং সংবিধানের বিভিন্ন বিতর্কিত আইন পরিবর্তনের পক্ষে জনগণের রায়ের কথা স্মরণ করিয়ে দেন।
বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গণভোটে সংস্কারের পক্ষে ব্যাপক জনমত থাকা সত্ত্বেও তা উপেক্ষা করার চেষ্টা চলছে। সংসদীয় কার্যক্রমে জনগণের দাবি উত্থাপন করেও কাঙ্ক্ষিত ফল মেলেনি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। জনগণের ওয়াদা ভুলে না যাওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























