ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ী বাংলাদেশ দলকে অলিম্পিক এসোসিয়েশনের অভিনন্দন

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা জয় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

সংস্থাটির সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং মহাসচিব মো. জোবায়দুর রহমান রানা এক যৌথ বার্তায় দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয় যে, শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে হারিয়ে এই শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ খেলোয়াড়দের আরও পেশাদার মনোভাব নিয়ে নিজেদের প্রতিভা বিকাশে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ফুটবলসহ দেশের সকল প্রকার ক্রীড়া শাখার ধারাবাহিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ী বাংলাদেশ দলকে অলিম্পিক এসোসিয়েশনের অভিনন্দন

আপডেট সময় : ০৪:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬