ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভের জন্য বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

গত শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বসিত বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল তাদের অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের মাধ্যমে ভারতের বিপক্ষে জয়ের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল সাফল্যের এই ধারা অব্যাহত রেখে আরও গৌরব বয়ে আনবে।

ডা. শফিকুর রহমান বাংলাদেশের ফুটবল দলের এই বিজয়কে জাতির জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে অভিহিত করে দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থায়িত্বে প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ০৩:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬