স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি আরও নিশ্চিত করেছেন যে, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
শনিবার দুপুরে নবনির্বাচিত জেলা প্রশাসকদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনে যারা মনোনয়ন পাননি, এমন ত্যাগী নেতাদেরই জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে দলীয় বিবেচনায় নিয়োগ হলেও, এই জেলা প্রশাসকরা ভবিষ্যতে নির্বাচন করবেন বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। দলীয় বিবেচনায় পদ পেলেও সকলকেই জবাবদিহিতার আওতায় থাকতে হবে।
রিপোর্টারের নাম 
























