ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছে না। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস ২০ দিন বয়সী আইজা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মারা যাওয়া ওই শিশুটি শহরের রেনউইক মোড় এলাকার বাসিন্দা ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে একই উপসর্গ নিয়ে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে শুক্রবার ভোরে আফরান নামে ৮ মাস বয়সী আরও এক শিশু মারা যায়। পর পর দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, চিকিৎসাধীন শিশুদের পরিবারের পক্ষ থেকে হাসপাতালের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে বলে জানিয়েছে। জেলায় হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ প্রবেশে ইরানের কঠোর হুঁশিয়ারি

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

আপডেট সময় : ০১:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬