ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে ৮ জনের মৃত্যু, ভারত-পাকিস্তানেও অনুভূত কম্পন

আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার রাতে ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একটি বাড়ি ধসে কমপক্ষে ৮ জন নিহত এবং এক শিশু আহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ১৭৭ কিলোমিটার (১১০ মাইল) গভীরে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের বিভিন্ন অংশ ছাড়াও পাকিস্তানের ইসলামাবাদ এবং ভারতের নয়াদিল্লি-তেও এই কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.১ পরিমাপ করেছে। ইসলামাবাদ, পাঞ্জাবের কিছু এলাকা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান, আজাদ জম্মু-কাশ্মির এবং ভারত-শাসিত কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তান একটি পর্বতমালা বেষ্টিত দেশ এবং হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি। এই অঞ্চলে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হওয়ার কারণে প্রায়শই এমন প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে ৮ জনের মৃত্যু, ভারত-পাকিস্তানেও অনুভূত কম্পন

আপডেট সময় : ০২:৪৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬