ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কৃষিতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করবে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষকদের পাট, ধান ও ভুট্টা চাষ নির্বিঘ্ন রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার দেশের অভ্যন্তরে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কৃষকরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ পায়, সে বিষয়ে সরকার বিশেষভাবে তৎপর।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুরের নদীভাঙন পরিস্থিতি নিয়ে ফরহাদ হোসেন জানান, ভাঙন রোধে সরকার আরও শক্তিশালী ও টেকসই প্রকল্প হাতে নেবে। নদীভাঙনে মানুষের সম্পদ যাতে নষ্ট না হয়, সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া, খাল খননসহ সব ধরনের উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

কৃষিতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করবে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬