ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গুলশানের সোসাইটি জামে মসজিদে আয়োজিত এই মাহফিলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এসময় তিনি তার প্রয়াত সহধর্মিণীর সঙ্গে দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের স্মৃতিচারণ করেন। স্পিকার বলেন, তার সহধর্মিণী একজন অত্যন্ত ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, যিনি নিয়মিত নামাজ ও রোজা আদায় করতেন। তিনি মরহুমা সহধর্মিণী এবং তার মৃত মা-বাবার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করে সকলের কাছে দোয়া চান। একইসাথে স্পিকার দেশ ও জাতির উন্নতি ও কল্যাণে সকল নাগরিককে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ গত ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমা দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দোয়া মাহফিলে জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার, সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাবৃন্দ, ভোলা-৩ আসনের বিএনপির নেতাকর্মীবৃন্দ এবং আপামর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬