ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাফিন আল মাহমুদ খান সিফাত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। গণিত বিভাগের শিক্ষার্থী মো. তামিম মাহমুদ হয়েছেন রানার্স-আপ।
গত শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























