ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে ডা. তাসনিম জারার তীব্র সমালোচনা

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাস না হওয়ার সরকারি দল বিএনপির উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিশেষ করে ‘গুম প্রতিরোধ অধ্যাদেশ’ বাতিলের উদ্যোগের কড়া নিন্দা জানান।

বিএনপি সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ডা. তাসনিম জারা বলেন, এর ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও পাকাপোক্ত হতে পারে। তিনি তার পোস্টে উল্লেখ করেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করতে চাইছে এবং এর যুক্তি হিসেবে বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত বা কাউকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি প্রয়োজন হবে।

তাসনিম জারা এই যুক্তির পাল্টা প্রশ্ন তোলেন, যদি গুমের অভিযোগ ওঠা কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে তদন্ত করতে একই সরকারের অনুমতি নিতে হয়, তাহলে আদৌ কি সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব? তিনি স্মরণ করিয়ে দেন যে, অতীতেও গুমের শিকার পরিবারগুলো এই ধরনের অনুমতির জটিলতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু যখন বলা হয় যে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত বা গ্রেপ্তারের জন্য সরকারের পূর্বানুমতি লাগবে, তখন রাষ্ট্র মূলত নিজেকেই জবাবদিহিতার ঊর্ধ্বে স্থাপন করে। এটি ‘আইনের চোখে সবাই সমান’—এই সর্বজনীন সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. জারা মন্তব্য করেন, আইনকে অবশ্যই অন্ধ ও নিরপেক্ষ হতে হবে। অন্যথায়, সেই আইন কেবল ক্ষমতাধরদের সুরক্ষা দেওয়ার এবং সাধারণ জনগণকে নিষ্পেষণের হাতিয়ারে পরিণত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে ডা. তাসনিম জারার তীব্র সমালোচনা

আপডেট সময় : ০৭:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬