সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা বুসরা এন্টারপ্রাইজের একটি বাস বগুড়া হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কামারখন্দ উপজেলার নলকা হোরগাতী ব্রিজের সঙ্গে বাসটির সজোরে ধাক্কা লাগে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং হতাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
রিপোর্টারের নাম 

























