ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সারজিস-পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটর থেকে একটি মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন ও তারিকুল ইসলাম।

বিক্ষোভ থেকে এনসিপির নেতারা হামলার জন্য যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন এবং সরকারের সমালোচনা করেন। তারা বলেন, সরকার জুলাই মাসের নায়কদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে এই কর্মসূচির কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

এনসিপির সকল মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক: ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত শুরু

সারজিস-পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

আপডেট সময় : ১২:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬