ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, মুক্তিপণ আদায়কারী যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত এক শিশুকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে জকরিয়া (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

গ্রেপ্তারকৃত জকরিয়া উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। ঘটনার সূত্রপাত হয় গত ২৭ জুলাই, যখন ‘Rohingya Lens’ নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওটিতে দেখা যায়, একটি শিশুকে হাত-পা বেঁধে ছুরি দেখিয়ে ভয় দেখানো হচ্ছে এবং শিশুটি আতঙ্কিত অবস্থায় চিৎকার করছে। দ্রুত ছড়িয়ে পড়া এই ভিডিওটি ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের নজরে আসে।

পুলিশ তদন্তে জানতে পারে, ভিডিওতে থাকা শিশুটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা মোহাম্মদ জুনায়েদের ছয় বছরের ছেলে রহমত আলী। গত ২২ জুলাই সে অপহৃত হয়েছিল। অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে তিন লক্ষ বিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। জানা গেছে, শিশুটির পরিবার গত ২৬ জুলাই মুক্তিপণ পরিশোধ করার পরই তাকে ফেরত পায়। তবে অপহরণকারীদের অব্যাহত হুমকি-ধামকির মুখে তারা থানায় অভিযোগ করতে সাহস পায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে অভিযুক্ত জকরিয়া ক্যাম্প-১৮-এর কে/০৯ ব্লকের একটি চায়ের দোকানে অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। স্থানীয় হেডমাঝি, সাব-মাঝি এবং গোপন তথ্যদাতাদের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত জকরিয়াকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে ফায়ার সার্ভিসের উদ্ধার

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, মুক্তিপণ আদায়কারী যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬