ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জমি বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাদের লাঠি আঘাতে আখতারুজ্জামান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে বিরোধের জেরে ভাতিজা আখতারুজ্জামানের ওপর হামলা চালান তার চাচারা। এ সময় লাঠির আঘাতে আখতারুজ্জামান গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ এপ্রিল) সকালে আখতারুজ্জামানের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক চাচাকে গ্রেপ্তার করেছে। হাতীবান্ধা থানা-পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

জমি বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬