রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের লাশ উদ্ধার করা হয়েছে। তুরাগ থানার পুলিশ শুক্রবার (৩ এপ্রিল) সকালে তার লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত করা যাবে। সাবিতের সহপাঠীদের একজন মোহাম্মদ কাজল মিয়া জানান, তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও দিয়েছিলেন।
ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























