ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হামের প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, জরুরি নির্দেশনা জারি

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। এই নির্দেশনা আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জারি করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয় যে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি এবং নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত বা বাতিল করা হলো। এর ফলে স্বাস্থ্য অধিদপ্তরসহ এর আওতাধীন সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি কার্যকর থাকবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দেশের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ: ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়

হামের প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, জরুরি নির্দেশনা জারি

আপডেট সময় : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬