ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বর্জ্যের দুর্গন্ধে নাক চেপে ক্লাস করছেন ওসমানীনগরের শিক্ষার্থীরা

সিলেটের ওসমানীনগর উপজেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল সংলগ্ন উন্মুক্ত স্থানে নিয়মিত বর্জ্য ফেলার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে। পরিবেশের এই বেহাল দশা নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও দীর্ঘ সময়েও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

উপজেলার দয়ামীর ইউনিয়নের আহমদনগর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত জয়বুননেছা গার্লস হাই স্কুলের দেয়াল ঘেঁষে খোলা জায়গায় পাশের দুটি রেস্টুরেন্টসহ বিভিন্ন বাসাবাড়ির আবর্জনা ফেলা হচ্ছে। প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যয়নরত এই বিদ্যালয়ে বর্জ্যের দুর্গন্ধে ক্লাসরুমের পরিবেশ প্রায় অসহনীয় হয়ে উঠেছে। গত বছরের ১২ নভেম্বর বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বর্জ্য ফেলার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটি, স্থানীয় মসজিদ কমিটি ও পঞ্চায়েত কমিটি একাধিকবার রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং ড্রেন নির্মাণের অনুরোধ জানালেও তা কার্যকর হয়নি। বরং আগের চেয়ে বেশি পরিমাণে আবর্জনা ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুর্গন্ধে ক্লাসরুমের দরজা-জানালা বন্ধ রেখে পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা, যা শিক্ষার পরিবেশ নষ্ট করার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুমার দিনের করণীয় ও বর্জনীয়: আত্মশুদ্ধি ও সামাজিক সংহতির বিশেষ সুযোগ

বর্জ্যের দুর্গন্ধে নাক চেপে ক্লাস করছেন ওসমানীনগরের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬