সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সযোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেদিনই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৮ দিন সিসিইউতে থাকার পর শুক্রবার ভোরে তাঁকে কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তিনি এখন সবার সঙ্গে অল্প অল্প কথা বলতে পারছেন এবং তাঁর সামগ্রিক শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























