ভোগ-বিলাসিতা কখনোই কল্যাণকর নয় এবং এর পরিণামও শুভ হয় না। মানব চরিত্রে যেসব খারাপ দিক রয়েছে, তার মধ্যে লোভ মারাত্মক ক্ষতিকারক। ব্যক্তি, পরিবার ও সমাজে পারস্পরিক হিংসা-বিদ্বেষ, কলহ-বিবাদ প্রভৃতি মানুষের শান্তিপূর্ণ জীবনকে অত্যন্ত বিষময় করে তোলে। এর ফলে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবন দুর্বিষহ হয়ে ওঠে। লোভ-লালসার বশবর্তী হয়ে অন্যায়ভাবে অন্যের ধন-সম্পদ আত্মসাৎ করা, মানুষের মান-সম্মান ধূলিসাৎ করা, এমনকি অন্যদের হত্যা করতেও দ্বিধাবোধ করে না। তাই ইসলামে লোভকে অত্যন্ত নিন্দিত একটি গুণ হিসেবে গণ্য করা হয়েছে। কাব ইবনে মালিক আনসারী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে তা যতটুকু না ক্ষতি করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ তার ধর্মের চেয়েও বেশি ক্ষতি করে।’ (তিরমিজি : ২৩৭৬)।
পক্ষান্তরে এমন কিছু গুণ রয়েছে, যার ব্যাপারে স্বয়ং আল্লাহর রাসুল (সা.) ঈর্ষা করেছেন। এই লোকদের ব্যাপারে রাসুল (সা.) সুসংবাদ দিয়েছেন। যারা সততা ও জ্ঞানের আকাশে এমন নক্ষত্র, যাদের আলোকরশ্মি সবাইকে সমান আলো বিলায়। জগতের সব মানুষই তাদের দ্বারা উপকৃত হয়, কিন্তু তাদের নাম কারো জানা থাকে না। এসব গুণিজন নীরবে-নির্জনে কাজ করে যান। যশ-খ্যাতি থেকে নিজেকে দূরে রেখে নিষ্ঠার সঙ্গে কাজ করে যান। তাদের রেখে যাওয়া অমূল্য জিনিস থেকে দুনিয়ার মানুষ যুগ যুগ ধরে উপকৃত হতে থাকে। নিজের যত সুখ্যাতি আছে, সবকিছু চুপিসারে অন্যের জন্য রেখে যান। তিনি এ কল্পনা করে নিজে প্রশান্তি লাভ করেন যে, আমি যা করেছি এর খুঁটিনাটি সম্পর্কে তিনিই জানেন, যার জন্য এ কাজ করা হয়েছে। অন্যরা না জানলেও তার কোনো সমস্যা নেই। যাদের দুনিয়ার প্রতি আগ্রহ কম, দুনিয়ার জন্য তাদের সম্পদও বেশি নয়, কোনোমতে অল্পস্বল্প চলার পাথেয় নিয়ে তারা সন্তুষ্ট থাকে। যখন যা থাকে তা নিয়ে তারা সন্তুষ্ট। বেজায় খুশি মনে তারা আল্লাহর কৃতজ্ঞতায় লুটিয়ে পড়ে। তারা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন তাদের স্মরণে কোনো শোকসভার আয়োজন করা হয় না। তারা দুনিয়া থেকে বিদায় নেয় একদম সাদামাটাভাবে, যেন কেউ টেরই পায় না।
এদের কথাই হাদিসে এভাবে এসেছে। আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ঈর্ষণীয় হলো সেই মুমিন ব্যক্তি, যার অবস্থা খুবই হালকা (স্বল্প সম্পদ এবং পরিবারের সদস্যসংখ্যাও কম) এবং যে নামাজে মনোযোগী, সুচারুরূপে তার প্রভুর ইবাদত করে, একান্ত নিভ
রিপোর্টারের নাম 



















