ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয়

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচনে বিপুল বিজয় লাভ করেছে বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১৩টি পদেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। গত বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে শুক্রবার সকালে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট সহিদ উল্লাহ সভাপতি এবং বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মাহাবুবুল হক খন্দকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজয়ী অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা এবং লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল। এছাড়া কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদের সবকটিতেই এই প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।

অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মাত্র দুটি পদে প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয়েছে বিএনপি-জামায়াত জোট এবং আওয়ামী লীগ প্যানেলের মধ্যে। বড় ব্যবধানে এই জয়কে নিজেদের প্যানেলের ঐক্য ও আইনজীবীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন বিজয়ী প্রার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয়

আপডেট সময় : ১২:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬