ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সাংবাদিকদের হাতকড়া পরিয়ে হেনস্তা: চান্দিনার এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর ঘটনায় অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে তাৎক্ষণিক বদলি করে সিলেটের জৈন্তাপুরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশে জারিকৃত এই আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে একটি নামজারিসংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে যান দুই সাংবাদিক। এতে ক্ষিপ্ত হয়ে এসিল্যান্ড ফয়সাল আল নূর পুলিশ ডেকে তাদের হাতকড়া পরিয়ে থানায় পাঠান। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি রাসেল সরকার এবং অনলাইন পোর্টাল ‘ফেস দ্য পিপল’-এর প্রতিনিধি আব্দুল আলীম। থানায় নেওয়ার পর তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও মুছে ফেলা হয় এবং পরে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সাংবাদিক সমাজ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

সাংবাদিকদের হাতকড়া পরিয়ে হেনস্তা: চান্দিনার এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় : ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬