ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথী গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় যুক্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী আন্দোলনের একজন কর্মী সজিব খান নামে ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই গ্রেপ্তারের আদেশ দেন। এর আগে, যুবদল নেতা আরিফ হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

খাদিজা ইয়াসমিন বিথীকে গত ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি জেলেই রয়েছেন।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারার নতুন বাজার এলাকায় সজিব খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় গত ১৭ মার্চ বিথীকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান আদালতে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয় এবং পরবর্তীতে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারার নতুন বাজার ব্রিজের নিচে মো. সজিব খান আন্দোলনে অংশ নিয়েছিলেন। এসময় প্রায় ১৫০-২০০ জন আওয়ামী লীগের সন্ত্রাসী লাঠি, লোহার রড, হকিস্টিক এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। তারা বেপরোয়া গুলিবর্ষণ, ককটেল, হাতবোমা ও পেট্রোলবোমা নিক্ষেপ করে, যার ফলে অনেকে নিহত ও আহত হন। আসামিরা হত্যার উদ্দেশ্যে সজিবসহ মিছিলে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার উপর গুলি, হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করলে অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন। এসময় তাকে হত্যার উদ্দেশে আসামিরা এলোপাতাড়ি গুলি ছুড়লে তার বাম হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে।

এই ঘটনায় গত বছরের ১৪ মার্চ রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন সজিব খান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথী গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় যুক্ত

আপডেট সময় : ১২:০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬