ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সাত বছর পর টিভি পর্দায় ফিরছেন অভিনেত্রী বিপাশা হায়াত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দীর্ঘ সাত বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। আগামী ৪ এপ্রিল, শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে তাকে দেখা যাবে। এটিই হবে বিপাশা হায়াতের অংশগ্রহণে প্রথম পডকাস্ট শো।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন বিপাশা হায়াত। নাটক এবং সিনেমা থেকে দূরে থাকলেও তিনি চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন। অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি পডকাস্টে জানিয়েছেন যে, তিনি অভিনয় থেকে অবসর নেননি। বরং ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেখানে চরিত্র হয়ে ওঠার জন্য কঠিন সাধনা করার সুযোগ থাকবে।

বিপাশা হায়াত আরও জানান, নব্বইয়ের দশকে তিনি ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ মূলধারার অনেক বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এমনকি বলিউড থেকেও হিন্দি সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন। তিনি সুযোগ পেলে বাংলাদেশের পথ শিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান এবং এ ব্যাপারে তিনি বেশ সোচ্চার।

তিনি বলেন, যখনই সরকারের বা প্রশাসনের কারো সাথে তার দেখা হয়, তিনি বিনীত অনুরোধ জানান পথ শিশুদের পাশে দাঁড়াবার জন্য। পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু অভিনব ভাবনার কথাও তিনি শেয়ার করেছেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

সাত বছর পর টিভি পর্দায় ফিরছেন অভিনেত্রী বিপাশা হায়াত

আপডেট সময় : ১০:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬