দেশের অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স সুপার স্টার’-এর গালা অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে বিজয়ীর প্রতীক হিসেবে রাখা ট্রফিটি নিখোঁজ হয়ে গেছে। স্বরোভস্কি ক্রিস্টালে সজ্জিত এই বিশেষ ট্রফিটি একটি সুরক্ষিত স্থানে সংরক্ষণ করা হয়েছিল। নিয়মিত পরিদর্শনের সময় এটির অনুপস্থিতি নজরে আসে, যা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
লাক্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ওসি হারুন এবং আরেফিন শুভকে। গালা অনুষ্ঠানের আগেই ট্রফিটি উদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। সকলের মনে এখন একটাই প্রশ্ন, নির্ধারিত সময়ের মধ্যে কি এই মূল্যবান ট্রফিটি উদ্ধার করা সম্ভব হবে? এই রহস্যের পর্দা উন্মোচিত হবে আগামী ৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, চ্যানেল আই-এর পর্দায়।
রিপোর্টারের নাম 

























