ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক: ১৮ দিনে ৩৭০৯ শিশু হাসপাতালে ভর্তি, ১৩ জনের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ দিনে (১৫ মার্চ থেকে ২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৭০৯ জন শিশু।

এই সময়ের মধ্যে ৫৮৫ জন শিশুর শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। একই সময়ে অন্তত ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। তবে, সন্দেহজনক হামে মৃতের সংখ্যা আরও বেশি, এ পর্যন্ত ২৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্টদের মতে, পর্যাপ্ত পরীক্ষা এবং তথ্য সংগ্রহের সীমাবদ্ধতার কারণে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক: ১৮ দিনে ৩৭০৯ শিশু হাসপাতালে ভর্তি, ১৩ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬