ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যা: ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে নিজ মাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাবের সহায়তায় বুধবার রাতে কক্সবাজার জেলার চকরিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দীর্ঘ সময় ধরে তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন বাঁশখালী থানার বৈলছড়ী ইউনিয়নের পূর্ব-বৈলছড়ীর অভ্যারখিল এলাকার মোজাফফর আহমদের ছেলে মো. কাসেম (২৮) এবং তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন মো. কাসেম তার মা রেহেন বেগমকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে মেসির ‘ডাবল সেঞ্চুরি’র হাতছানি, গড়লেন নতুন রেকর্ড

বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যা: ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬