ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে যুবদল নেতাকে মারধর: অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসের দালালচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল মিয়াকে তার নিজ দোকান থেকে তুলে নিয়ে মারধর করা হয়। এতে তার হাত-পা ভেঙে গেছে বলে দাবি করা হয়েছে। স্থানীয়রা এই হামলার জন্য বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামকে দায়ী করছেন।

এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। “লতিবাবাদ ইউনিয়নবাসী” ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় দালালচক্র রয়েছে। তাদের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাবুল মিয়ার ওপর এমন বর্বর হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

কিশোরগঞ্জে যুবদল নেতাকে মারধর: অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬