ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আদানি চুক্তির মূল্য অস্বাভাবিক, সংশোধনের পথে সরকার: বিদ্যুৎমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তিটি অস্বাভাবিক মূল্যে করা হয়েছে এবং এটি সংশোধনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ভারতের আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সাথে ২০১৭ সালে যে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি হয়েছিল, সেই চুক্তিটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অন্তর্ভুক্ত ছিলেন এবং কমিটি আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ একটি আইনি প্রতিষ্ঠানের মতামতও গ্রহণ করেছে।

পর্যালোচনা শেষে জাতীয় কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, বিগত আওয়ামী লীগ সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় অস্বাভাবিক উচ্চমূল্যে আদানি পাওয়ারের সাথে এই চুক্তিটি স্বাক্ষর করেছে।

জাতীয় কমিটির প্রতিবেদনের আলোকে এই চুক্তির বিষয়ে সরকার বর্তমানে আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হওয়া অথবা আদানি পাওয়ারের সাথে আলোচনাক্রমে চুক্তি সংশোধনসহ বিভিন্ন বিকল্প সক্রিয়ভাবে বিবেচনা করছে বলেও মন্ত্রী সংসদকে অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

আদানি চুক্তির মূল্য অস্বাভাবিক, সংশোধনের পথে সরকার: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬