ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের খেলার মাঠ অবৈধ লিজ দেওয়ার অভিযোগ, শিক্ষার্থীরা বঞ্চিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় গিরিধর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি অবৈধভাবে ঠিকাদারকে লিজ দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ২০২২ সালে মাঠটি দিরাই-শাল্লা মহাসড়কের ঠিকাদারকে সংস্কার করে দেওয়ার শর্তে লিজ দেওয়া হলেও, ঠিকাদার এখনো মাঠটি সংস্কার করেননি। এ নিয়ে ১৪ জন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক এলাকার কয়েকজনের সঙ্গে সিন্ডিকেট করে ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মাঠটি ঠিকাদারকে অবৈধভাবে লিজ দেন। ঠিকাদার মাঠে ইট, বালু, পাথর ও বিভিন্ন নির্মাণসামগ্রী রাখার ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব ধরনের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মাঠটি ঠিকাদারের দখলমুক্ত হলেও এখনো সংস্কার করা হয়নি। ফলে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মাঠটি দ্রুত সংস্কারের পাশাপাশি বিদ্যালয়টির নানা ধরনের সমস্যা, অনিয়ম ও দুর্নীতি নিয়েও লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবক ও সচেতন মহল।

অভিযোগকারী ও গিরিধর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সিলেট জজ কোর্টের আইনজীবী সুব্রত দাশ বলেন, বিদ্যালয়ের খেলার মাঠটি আজও ঠিকাদার সংস্কার করে দেয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে বারবার প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করেও আমরা ব্যর্থ হয়েছি। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানালেও, প্রধান শিক্ষকের কথায় তারা হতাশ হয়েছেন। মাঠ সংস্কারের বিষয়ে দিরাই-শাল্লা মহাসড়কের দায়িত্বে থাকা কালবাবু দাস জানান, প্রথম ধাপে মাঠটি নেওয়া হলেও দ্বিতীয় ধাপে পাঁচ লাখ টাকার বিনিময়ে মালামাল রাখার জন্য আবারও দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে মাঠটি তাদের দেওয়া হয়নি এবং সংস্কারও করা হয়নি। তিনি প্রধান ঠিকাদারের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

সুনামগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের খেলার মাঠ অবৈধ লিজ দেওয়ার অভিযোগ, শিক্ষার্থীরা বঞ্চিত

আপডেট সময় : ০৬:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬