ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

৭৬তম জন্মদিনে বিশেষ অনুষ্ঠানে হাজির হচ্ছেন কিংবদন্তি অভিনেতা আলমগীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আগামীকাল ৩ এপ্রিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীরের ৭৬তম জন্মদিন। এই বিশেষ দিনে তিনি মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন, যেখানে তিনি তার বর্ণাঢ্য জীবন ও দীর্ঘ ক্যারিয়ারের অনেক অজানা তথ্য তুলে ধরবেন।

১৯৫০ সালে জন্মগ্রহণ করা এই শক্তিমান অভিনেতার চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে তিনি অবিচ্ছেদ্যভাবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করে তিনি রেকর্ড ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ঘটনা ও অভিজ্ঞতার মুখোমুখি হলেও, জীবনের এই পর্যায়ে এসে তিনি নিজেকে বারবার ফিরে দেখেন।

‘স্টার নাইট’ অনুষ্ঠানে আলমগীরকে নিয়ে কথা বলবেন তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে তার প্রিয় চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংস দেখানো হবে। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অজয় পোদ্দারের প্রযোজনায় এই বিশেষ অনুষ্ঠানটি আগামী শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

৭৬তম জন্মদিনে বিশেষ অনুষ্ঠানে হাজির হচ্ছেন কিংবদন্তি অভিনেতা আলমগীর

আপডেট সময় : ০৬:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬