ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতাদের সাক্ষাৎ, সমস্যা সমাধানে আশ্বস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

সাক্ষাৎকালে স্থানীয় সরকারমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে হিন্দু সম্প্রদায়ের নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকের পর মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, প্রধানমন্ত্রী তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘২৪ সালের ৫ আগস্টের পর আমাদের ওপর যেসব নিপীড়ন-নির্যাতন হয়েছে, আমরা বিচারবঞ্চিত হয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে চাকরিচ্যুত করা হয়েছে—এই বিষয়গুলো আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেছি। আমরা সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন, দেবোত্তর সম্পত্তি আইন ইত্যাদি বিষয়ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাও জানান, তারা তাদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সমস্যাগুলো শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতাদের সাক্ষাৎ, সমস্যা সমাধানে আশ্বস্ত

আপডেট সময় : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬