ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিং মল বন্ধের সিদ্ধান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারকে সহযোগিতা করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সমিতি জানিয়েছে।

তবে, এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সেবার দোকানগুলো। ব্যবসায়ী মালিক সমিতি এই বিষয়গুলো স্পষ্ট করেছে।

এর আগে গত ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতাসহ বিভিন্ন মার্কেটের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের শর্তে তাদের প্রতিষ্ঠানগুলোতে ৪০ শতাংশ আলোকসজ্জা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সরকার জ্বালানি সাশ্রয়ে আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফিরিয়ে আনা, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি এবং হোম অফিসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিং মল বন্ধের সিদ্ধান্ত

আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬