ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, এপ্রিল মাসে কোনো সংকট হবে না: সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না এবং বাংলাদেশ জ্বালানি নিয়ে নিরাপদে আছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বিভাগের যুগ্ম সচিব ও মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, ইরান থেকে হরমুজ প্রণালি দিয়ে ছেড়ে আসা ছয়টি জাহাজের মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। এই জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানির কোনো সংকট থাকবে না বলে আশা করা হচ্ছে।

এছাড়া, দেশে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু ১ এপ্রিলই ২৫ হাজার ৫৩৭ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, এপ্রিল মাসে কোনো সংকট হবে না: সরকার

আপডেট সময় : ০১:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬