হরমুজ প্রণালি অবশ্যই চালু থাকবে, তবে তা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং যারা ইরানের নতুন নিয়মকানুন মেনে চলবে, কেবল তাদের জন্যই খোলা থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি।
তিনি আরও বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে যে ‘৪৭ বছরের আতিথেয়তা’ ছিল, তা এখন চিরতরে শেষ। আজিজি মন্তব্য করেন, ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের ‘শাসন ব্যবস্থা পরিবর্তনের’ স্বপ্ন পূরণ করেছেন, তবে এই পরিবর্তন কেবল পুরো অঞ্চলের সামুদ্রিক ব্যবস্থার ক্ষেত্রেই এসেছে।
এদিকে, ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক নৌচলাচলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























