ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়ন ও সম্পদে নিয়ন্ত্রণ বাড়াবে: প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, এই কার্ড পরিবারের নারী প্রধানকে প্রদান করা হবে, যার ফলে এটি সরাসরি পরিবারের সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হবে। একইসাথে ফ্যামিলি কার্ড নারী প্রধানের নামে হওয়ায় পরিবারে তাঁর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পাবে, যা পরিবার ও সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।

বুধবার জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের (পটুয়াখালী-৪) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ৩টি সিটি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে।

চলতি অর্থ বছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য হলো, আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়ন ও সম্পদে নিয়ন্ত্রণ বাড়াবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬