ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন: তরুণদের কর্মসংস্থানে নতুন দিগন্ত

দেশের ৬৪টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদী এই কোর্সের উদ্বোধন করা হয়।

বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশজুড়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা ঘটে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। উদ্বোধনীতে জেলা পর্যায়ের কর্মকর্তা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধি এবং অনলাইনে প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার বক্তব্যে উল্লেখ করেন, সরকারের নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ এই দেশব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হলো।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, কর্মসংস্থান বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ফ্রিল্যান্সিং-এর মতো আধুনিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করা হচ্ছে।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম জানান, ফ্রিল্যান্সারদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হয়েছে। প্রশিক্ষণের শুরুতেই অংশগ্রহণকারীদের জন্য প্রোফাইল খোলা হয়, যেখানে তাদের আয় ও অগ্রগতির তথ্য সংরক্ষণ করা হবে। তিনি এই সময় নিজে একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হওয়ার গল্প তুলে ধরেন।

প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৩৭৩ কোটি ৭৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে ৩৬ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রম ১ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলায় এই প্রশিক্ষণ পরিচালনা করছে। বর্তমান প্রশিক্ষণ পর্বটি ১ এপ্রিল ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন: তরুণদের কর্মসংস্থানে নতুন দিগন্ত

আপডেট সময় : ১১:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬