ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বৈশ্বিক যুদ্ধের প্রভাবে দৈনিক ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল জানিয়েছেন, চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) ব্যারেল তেলের সরবরাহ কমে গেছে। নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান নিকোলাই ট্যাঙ্গেনের সঙ্গে একটি পডকাস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।

বিরোল আরও বলেন, যুদ্ধের ফলে এখন পর্যন্ত প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ আঞ্চলিক জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, মার্চের তুলনায় এপ্রিলে তেলের সরবরাহে বিঘ্ন দ্বিগুণ হতে পারে এবং এর প্রভাব শিগগিরই ইউরোপে অনুভূত হবে।

তিনি বিশেষ করে জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতির ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা ইতোমধ্যে এশিয়ায় এর প্রভাব দেখতে পাচ্ছি, এবং আমার ধারণা এপ্রিল বা মে মাসে এটি ইউরোপেও পৌঁছাবে।’ বিশ্ব জ্বালানি বাজারে এই পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

বৈশ্বিক যুদ্ধের প্রভাবে দৈনিক ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত

আপডেট সময় : ১১:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬