ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ, দুই কারবারি কারাদণ্ডপ্রাপ্ত

নারায়ণগঞ্জে পৃথক দুটি অভিযানে মোট ১৩ হাজার ৯৮০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় দুই ব্যক্তিকে জরিমানা এবং বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে মেঘনা ডিপোর ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ৯ হাজার ১১০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধ মজুতদার সিফাতকে ছয় হাজার টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

পরবর্তী অভিযানে একই এলাকার এস এ রোড সংলগ্ন একটি বাড়ি থেকে আরও ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত নাসিরকে তিন হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জ্বালানি তেলের অবৈধ মজুত ও কারসাজি রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ, দুই কারবারি কারাদণ্ডপ্রাপ্ত

আপডেট সময় : ১১:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬