ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আরো ৩০ হাজার পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরো সচল হবে। চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরো ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ৩টি সিটি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে।

ফ্যামিলি কার্ড পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়াবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, এই কার্ড নারীপ্রধানের হাতে যাওয়ায় সহায়তা সরাসরি খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হবে। পাশাপাশি, এটি পরিবারে নারীর সিদ্ধান্ত গ্রহণ ও মর্যাদা বৃদ্ধি করবে এবং পরিবার ও সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।

বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপির দলীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

আরো ৩০ হাজার পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসছে

আপডেট সময় : ১১:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬