ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের ৪ মন্দিরে আর্থিক অনুদান প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের চারটি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি প্রকৌশলী আবদুর রহমান সানি বুধবার বিকেলে এই অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং মহাখালীর টেম্পো মোড় সংলগ্ন শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী এবং সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের ৪ মন্দিরে আর্থিক অনুদান প্রদান

আপডেট সময় : ১১:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬