ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলকে লক্ষ্য করে এবার তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলা ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে সংকট বাড়িয়েছে।
হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, ইসরাইলের অভ্যন্তরে এই তৃতীয় সামরিক অভিযান চালানো হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই আক্রমণ ইরানের এবং লেবাননের হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সমন্বিতভাবে সম্পন্ন হয়েছে।
রিপোর্টারের নাম 






















