ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ইরান-ইসরাইলের উত্তেজনায় বাব আল-মান্দেব বন্ধের হুমকি হুথিদের

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা দ্বিতীয় মাসে গড়িয়েছে এবং মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এরই মাঝে, ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর এবার ইয়েমেনের হুথিরা ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে।

ইয়েমেনের সানা থেকে আলজাজিরার প্রতিবেদক ইউসেফ মাওরি জানিয়েছেন, দক্ষিণ ইসরাইলে হুতিদের হামলা বর্তমানে আরও তীব্র হয়েছে। হুথি নেতারা জানিয়েছেন, তাদের প্রধান দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। প্রধান দাবির মধ্যে রয়েছে—ইসরাইলকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হবে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইসরায়েলের অংশগ্রহণ বন্ধ রাখতে হবে।

হুথিদের শীর্ষ নেতা মোহাম্মদ আল-বুখাইতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংঘাত আরও বাড়ানোর জন্য তাদের হাতে এখনো বিভিন্ন কৌশল ও পদক্ষেপ রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, এর মধ্যে একটি হতে পারে বাব আল-মান্দেব প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে কৃষকদের অনিশ্চয়তা

ইরান-ইসরাইলের উত্তেজনায় বাব আল-মান্দেব বন্ধের হুমকি হুথিদের

আপডেট সময় : ০৯:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬