সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে কেবল সামাজিক বা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তি পর্যায়ের আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। তিনি বলেছেন, একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য এই উদ্যোগ অপরিহার্য এবং এটি সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি।
বুধবার রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে হতে মাদানী এভিনিউ পর্যন্ত সংযোগ সড়কে (জলসিড়ি আবাসন সংলগ্ন) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে, দেশের প্রতিটি দপ্তর, মন্ত্রণালয়, সংস্থা, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আজকের উদ্বোধনী অনুষ্ঠান যেন কেবল একটি সূচনা হয়েই শেষ না হয়, বরং এটি একটি বাস্তবভিত্তিক কার্যক্রমে পরিণত হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মন্ত্রী অপ্রয়োজনীয় জাঁকজমক পরিহার করে সাশ্রয়ী, অনাড়ম্বর এবং কার্যক্রমবান্ধব পদ্ধতিতে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, “কার্যক্রমবান্ধব” বলতে বোঝায় যে এলাকায় যে গাছ ভালো জন্মায়, সেই গাছ নির্বাচন করা, উপযুক্ত মানের চারা ব্যবহার করা এবং রোপণের পর সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন যে, লাগানো ১০০টি গাছের মধ্যে অন্তত ৮০ থেকে ৮৫টি যেন টিকে থাকে এবং পূর্ণতা পায়। এ ক্ষেত্রে গাছের পরিচর্যা, সুরক্ষা এবং নিয়মিত তদারকির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হবে।
জনগণকে এই কর্মসূচিতে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এটিকে মানুষের ব্যক্তিগত জীবনের অংশ করে তুলতে হবে। তিনি বলেন, “পরিবারে নতুন…
রিপোর্টারের নাম 



















