ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে যুক্তরাজ্য

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক নেতাদের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই উদ্যোগের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। বিবিসি সূত্রে জানা গেছে, এই সম্মেলন প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার পথ খুঁজবে।

ইরান কর্তৃক হরমুজ প্রণালিতে সৃষ্ট বাধা বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধিসহ সামুদ্রিক বাণিজ্যে মারাত্মক বিঘ্ন ঘটিয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়বে না। তার মতে, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হলে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা এবং দ্রুত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করা জরুরি।

প্রধানমন্ত্রী স্টারমার আরও জানিয়েছেন যে, এই লক্ষ্যে সম্ভাব্য সকল কূটনৈতিক পথ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে প্রণালিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে যুক্তরাজ্য

আপডেট সময় : ০৯:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬