ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রূপালী ব্যাংকের বরপা শাখা নতুন আঙ্গিকে, গ্রাহকসেবায় আধুনিকতার ছোঁয়া

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় রূপালী ব্যাংক পিএলসি’র বরপা শাখা নতুন ও আধুনিক ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। বুধবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সাউদ টাওয়ারের দ্বিতীয় তলায় এই শাখার উদ্বোধন করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই শাখাটি এখন গ্রাহকদের জন্য আরও সহজলভ্য এবং উন্নত ব্যাংকিং সুবিধা প্রদানে প্রস্তুত।

নবযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, রূপালী ব্যাংক সবসময় গ্রাহকদের উন্নত ও দ্রুততর ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে ব্যাংকটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই নতুন শাখা তারই একটি অংশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মনজুর করিম। এছাড়াও নারায়ণগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ওপর হামলার ঝুঁকি নিলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে: কাতাইব হিজবুল্লাহ

রূপালী ব্যাংকের বরপা শাখা নতুন আঙ্গিকে, গ্রাহকসেবায় আধুনিকতার ছোঁয়া

আপডেট সময় : ০৯:২০:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬