ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ এলাকায় নিজ বাড়ির পাশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রি করার অভিযোগে আমিনুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত আমিনুল ইসলাম উপজেলার তালন্দ গ্রামের বাসিন্দা এবং মো. ইদ্রিস আলীর ছেলে।

বুধবার (১ এপ্রিল) বেলা প্রায় ২টার দিকে তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, আমিনুল ইসলাম তার নিজ বাড়ির পাশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে তা বেশি দামে বিক্রি করছিলেন। এ সময় তার কাছ থেকে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পরে জব্দকৃত তেল ঘটনাস্থলেই সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় জনগণের মাঝে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ‘অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন টিভির চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে ডিইউজের মানববন্ধন ও বিক্ষোভ

তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬