রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিনভর পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মাসুম (২৩), মো. শুভ (২০), মো. মাহমুদুল হাসান (১৮), মো. রাব্বি (২০), মো. কিবরিয়া (১৯), মো. মোস্তাক (২২), মো. শফিকুল ইসলাম সাদ্দাম (৩০), মো. জাহিদ (৬১), আব্দুল কাদের (৫৯), মো. রাকিব হোসেন (৩০), মো. জনি (২৬), মো. রাসেল (৩৬), কামরান সরকার অ্যানি (২৫), তাসভীর রহমান (১৯), মো. ফারুক হোসেন (৩২), মো. রিফাত (১৯), তন্ময় ওরফে রিয়াজ (২২), মো. দেলোয়ার হোসেন (৫১), মো. তুষার (১৮), আবির (২০), মো. রিফাত মোল্লা (২০), সাব্বির হোসাইন (২০), মো. শাকিল (২৩), মো. লিটন (৪৫), মো. ফারুক (৩০), মো. সজীব (২১), মো. শাহিন হোসেন (৩০), মো. রাশেদ (২৫), সাব্বির (২৩), মো. ওমর ফারুক ওরফে মামুন (৪৯), দেবায়িশ বিশ্বাস (২৩), মো. তৌফিকুজ্জামান পলাশ (২৬), মোহাম্মদ আলী (৫৫), মো. রাব্বি (১৯), মো. সেলিম, মো. রাব্বি (২১), মেহেদী হাসান রনি (২১), মো. ইয়াসিন হোসেন রাহাত (২৪), শুভ হাওলাদার (২৫), মো. চন্দন (২৫), আব্দুর রহমান (২২), আব্দুল্লাহ (২৩) এবং মো. শাহজাহান (৪৫) সহ আরও অনেকে রয়েছেন।
হাজারীবাগ থানা সূত্রে জানা গেছে, অভিযানে ৩৩ পুরিয়া গাঁজা এবং ২৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























