ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সবুজ রংপুর গড়তে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছে মহানগর মহিলা দল।

মঙ্গলবার সকালে নগরীর আরসিসিআই স্কুল-সাতমাথা সড়কের বোতলাপাড়া এলাকায় নবনির্মিত একটি সরকারি স্কুলের সামনে রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। রংপুর সমাজ উন্নয়ন সমিতি এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির সভাপতি, রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক এবং রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ আরজানা বেগম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরজানা বেগম বলেন, “ন্যাশনাল গ্রিন মিশন”-এর অংশ হিসেবে সবুজ রংপুর গড়ে তোলার লক্ষ্যে ফলজ, বনজ এবং ঔষধি গাছসহ মোট ১০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি নগরীর বিভিন্ন এলাকা ছাড়িয়ে জেলার অন্যান্য স্থানেও বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই তিনি বিএনপি ও মহিলা দলের সকল নেতাকর্মীকে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক রেহেনা বেগম, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমত আরা, সমাজ উন্নয়ন সমিতির কোষাধ্যক্ষ তৌফিকুর রহমান, কার্যকরী সদস্য আরফান খান বিপু, সাংবাদিক ও সংগঠক আজিজ আল জামানসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী। এই পরিবেশবান্ধব উদ্যোগটি স্থানীয়ভাবে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং সকলের প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইসরাইলি আগ্রাসন, দক্ষিণ লেবাননে তীব্র গোলাবর্ষণ

সবুজ রংপুর গড়তে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেট সময় : ১১:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬