ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাকচালক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে উপজেলার বোর্ডঘর স্কয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার টেগুরিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পথচারী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর স্কয়ার এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ট্রাক সরিয়ে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড়-কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মো. জাফর মিয়া জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ট্রাকচালকের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লটকন চাষে স্বপ্নপূরণ: নরসিংদীর আক্তার হোসেনের স্বাবলম্বী হওয়ার গল্প

কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাকচালক নিহত

আপডেট সময় : ০১:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬